Translate

অভিমান

Monday, May 16, 2016

0 মন্তব্য(গুলি)

ছুটেছি তাই সব ছেড়ে আজ গোল্লায় যাক কাজ!
রাগ করেছে সে যে আজ রাগের হেতু কি?
স্বপ্নে সে দেখেছে, তারে দিয়েছি আমি ফাকি!
কান্নার বাধ ভেঙ্গেছে তার দুচোখের কোনে,
বলি আমি" পাগলী, স্বপ্ন কেউ রাখে মনে?"
মানবে না সে কিছুতেই আমার মিথ্যে শান্তনা,
বুকের পাজরে আকরে ধরে তাই নেভায় যন্ত্রনা!
আমি তারে কাছে টেনে নিয়ে দিলাম আশ্বাস,
বাঁচবো না আমি তোমার বিহনে রেখ এই বিশ্বাস!
জয় করতে তোমায় রেখেছিলাম জীবন বাজি,
অবশেষে ভালবাসতে আমায় হয়েছিলে রাজি!
আজ কেন এত ভয়ে তোমার কাটে নির্ঘুম রজনী?
আমি আছি থাকবো তোমার হবে মোর ঘরনী!
কছম, তোমায় বাসি ভালো করি
আমি চিৎকার, হাতে হাত রেখে একবার বলো,

কেন খুঁজি তাহারে

0 মন্তব্য(গুলি)

————————————————–
এই বার্লি গ্রিফিন
দীঘির পাড়ে
আমি আসিগো ফিরে বারে বারে,
প্রিয়াকে হারানোর
বেদনা বিষাদে
বুক ফেটে যায় আজ হাহকারে ।

এই অশান্ত হৃদয়ের
নীরব আধারে
আমি যেন হারিয়েছি কাহারে,
সেই স্বপ্ন হারিয়ে
স্মৃতির মিনারে
আজ কেন খুঁজে ফিরি তাহারে ?

নিশ্চল মনোরম
স্বপ্ন বিজড়িত এই
শান্ত বার্লি গ্রিফিন দীঘির পাড়ে,
নিভৃতে আনমনে
আমার মন শুধু
তোমায় খুঁজে ফিরে বারে বারে ।

অদ্ভুত অপূর্ব এক
স্বপ্ন সেদিন তুমি
একান্তে উপহার দিয়েছিলে মোরে,
নিস্পন্দ চেতনায়
জোনাকির মত
জ্বলে তা এক কুহেলিকার ঘোরে ।

স্বপ্ন

1 মন্তব্য(গুলি)

,

আমি তোমাকে ভুলতে চাই ৷

তোমার গোলাপ পাঁপড়ির ঠোঁট—

বরফ সাদা রঙ—

ভ্রমর কালো চোখ—

ভূবন মোহিনী হাসি— আমাকে পোড়ায় ৷

তোমার আগুন ঢালা রূপের টানে

যতই তোমার কাছে যাই ,

ততই রক্তাক্ত হয় আমার কোমল হৃদয় ৷

তুমি তো ধনীর দুলালী

হবে ধনবানের অন্তঃপুরবাসিনী ৷

দুঃখ দারিদ্র্য তোমাকে উঁকিমেরেও

দেখতে পায়নি কোনোদিন—

পাবেওনা (আশা করি) ৷

আমার ভেসে যাওয়া

উচ্ছল অসচ্ছলতার কূলপ্লাবি স্রোতে ৷

অনটন অনবরত আমার ভাগ্যকে দেয়

শঙ্খচূড়ের চুম্বন ৷

আমার আশার ডালে ডালে

ধরে রয়েছে সব পেয়েছির ডুমুর ফুল— ৷

এর মাঝে তোমাকে কোথায় রাখি ?

আজ গরিব বলে

Sunday, May 15, 2016

0 মন্তব্য(গুলি)

আজ গরিব বলে
বৃষ্টিতে ভেজার আগে
ওষুধ কেনার টাকা আছে কিনা চিন্তা করতে হয়!

আমিও তাদের একজন

0 মন্তব্য(গুলি)

আমিও তাদের একজন
নির্জন এই মন!
একটু শান্তির খুঁজে লেগে থাকা
তুমার ঐ নিশ্বাস....