Translate

নম্বরটাও আছে সেভ করা সে আছে

Tuesday, September 8, 2015

0 মন্তব্য(গুলি)

আমি জানি আছে
তার নম্বরটাও আছে সেভ করা
সে আছে তার চারপাশ আলো করে
শুধু একা হলে হাহাকার ওঠে
অন্ধকার চিরে
এইতো সেদিন মুঠোফোনে
উচ্ছল কলরোল, বাধভাঙ্গা আশা
স্বপ্নপাখির ডানায় শুধু
সবুজের আশা
কৈশোর ঝলমল মুখখানা ভাসে
আহা! এই মন তোরে দেখি
ভেদবুদ্ধি গেল নাশে
এখনও খুব ভোরে হঠাৎ জেগে
হু হু করে মন
ভাবি বসে ঝিম মেরে
এই বুঝি বেজে ওঠে ফোন
জানি নিজেকে বেধেছে সে
নিঠুর মায়ায়
চারপাশ হৈচৈ ছুটে চলা পথ
ভয় শুধু কখন
একলা পহর আসে
মেঘলা ছায়ায়
আমি জানি সে আছে
সেও জানে আমি আছি
খুবই কাছাকাছি

বন্ধ হলে চোখের পাতা

0 মন্তব্য(গুলি)

বন্ধ হলে চোখের পাতা
অন্ধ যে চার দিক
বন্য মনে হন্য হয়ে
হারাই দিক বিদিক
ভালবেসে তোকে দূরে হারাবো সেতো
হবার নয়
শুধু তোরে প্রান ভরে
ভালবাসবো
শুধু তোরে ভালবেসে এই বুকে জড়াবো

কখনো নিজেকে

Saturday, September 5, 2015

0 মন্তব্য(গুলি)
"কখনো নিজেকে অন্য কারও
সাথে তুলনা করা থেকে বিরত থাকো ।
কারণ,প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন
দ্বীপের মতো । প্রত্যেকের
আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে।অন্যের
কথা ভেবে নিজের স্বপ্নকে সাজাবে না
।
কারণ,একমাত্র তুমিই শুধু অনুভব
করতে পারবে তোমার
চাওয়া পাওয়াগুলোকে ।
নিজের স্বপ্নকে বুঝে জীবনের লক্ষ্য
ঠিক করো !
স্বপ্নপূরণই জীবনের একমাত্র
লক্ষ্য নয় । তাই বলে,স্বপ্নকে ত্যাগ
করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলো ।
স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন ।"

অনেক দিন স্বপ্ন দেখিনা

0 মন্তব্য(গুলি)
জানো , অনেক দিন স্বপ্ন দেখিনা ,
স্বপ্ন গড়ার যন্ত্রটায় মরচে পড়ে গেছে
রোজ ঘুম ভেঙ্গে ভাবি ,
আজ তুমি ঠিক ই ফিরবে ,
সারাটা দিন সেই আশায় কাটিয়ে দেই ,
দিনের আলো কমার সঙ্গে সঙ্গে ,
আমার আশার আলো টুকুও ক্ষীণ হয়ে
আশে ।
তারপর চাপা কষ্টে কাটে রাত টুকু ,
কষ্টের রাত গুলো যে দীর্ঘ হয়
সে আমি তোমাকে হারানোর পর বুঝেছি
,
বড্ড অসময়ে এসেছিলে তুমি ,
চলেও গেলে অসময়ে ...

কখনো চেষ্টা করেছ কি

0 মন্তব্য(গুলি)
কখনো চেষ্টা করেছ কি আমার মনটাকে
খুলে পড়তে
কখনো আমার নিউরন কোষে উঁকি দিয়ে
দেখেছ
সেখানে কার নাম লেখা আছে?
কখনো আমার বুকে কান পেতে দেখেছে
হৃদয়ের ধ্বক ধ্বক শব্দ কার নাম করে
সেথায়?
কখনো আমার হাত কেটে গেলে সেখান
থকে রক্ত ঝরতে দেখেছ
গাড় টকটকে লাল রক্তকণিকায় ফোঁটা
ফোঁটা করে চুইয়ে পড়ে
যেন তোমার দেয়া সকল কষ্টগুলি রক্ত
হয়ে ঝরে পড়ছে
নীল বেদনা দেখেছ কখনো, তোমায়
হারানোর কষ্টে হয়েছে গাঢ় নীল
আসলে তুমি কিছুই দেখনি
শুধু অবুঝ ভালোবাসায় ভাসিয়ে নিয়ে
গেছ আমাকে
মরনের ওপাড়ে, যেখান থেকে আর
ফিরে আসা যায় না কোন কালে।
আমি দেখেছি তোমার ভালোবাসা
আমার মনের গভীরে
খুলে দেখেছি আমার প্রতিটি নিওরোন
কোষ বারে বারে
হৃদপিণ্ড খন্ড বিখন্ড করে দেখেছি সেথা
লোহিত কণিকার প্রতিটি ফোঁটা চিড়ে
দেখেছি
সবখানেই তোমার নাম লেখা পেয়েছি
তুমি আছ, তুমি ছিলে; তুমিই থাকবে
চিরকাল
মনের মাঝে, আমার মনের রূপবতী চাঁদ
হয়ে।